এক মাসেই দেশে কাজ হারিয়েছেন ১২ কোটি!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু হতেই বোঝা যাচ্ছে বেকারত্বের ছবিটা। প্রতিদিন ট্রেনে করে নিজেদের রাজ্যে ফিরছেন হাজার হাজার শ্রমিক। রুজি-রুটির সংস্থান আপাতত বন্ধ। লকডাউন উঠে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের কর্মস্থলে ফিরলেও যে কাজ পাবেন, এমন নিশ্চয়তা নেই। ফলে অসংগঠিত ক্ষেত্রে পরিস্থিতি যে কতটা ভয়ানক হতে চলেছে, তার আঁচ করা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার এই ঢল দেখেই। এই সংক্রান্ত একটি বেসরকারি সংস্থার হিসেবে গত এক মাসেই কাজ হারিয়েছেন ১২ কোটিরও বেশি মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা যে আরও বাড়বে, তা এখনই আঁচ করছেন বিশেষজ্ঞরা।

Manual8 Ad Code

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই গরিব, নিম্নবিত্তদের কর্মসংস্থানে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে দ্বিতীয়বার আরও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে এনডিএ। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বলে বরাবরই মোদীর বিরুদ্ধে সরব বিরোধীরা। কিন্তু তবু যতটুকুও চেষ্টা করেছিল মোদী সরকার, করোনাভাইরাসের সংক্রমণ ও তা রুখতে লকডাউনের জেরে গত তিন মাসে সেই চেষ্টা পুরোপুরি জলে গিয়েছে বলে মনে করছেন এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা। ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা ছেড়ে আপাতত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কাজ ফেরানোই বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের কাছে। সময় যত গড়াচ্ছে, আরও শোচনীয় হয়ে পড়ছে পরিযায়ী শ্রমিকদের অবস্থা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code