সংকট কাটাতে উদ্যোগী সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাওয়ার মুহূর্তেই শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার প্রভাবে বিশ্ব অর্থনীতির মন্দাভাব এখনও দৃশ্যমান। বাংলাদেশও প্রভাবমুক্ত নয়। নানামুখী সংকটেও এগিয়ে যাচ্ছে দেশ। তবে সংকট বড় আকার নেওয়ার আগেই কিছু উদ্যোগ নিয়েছে সরকার। এগুলোর মাধ্যমে এ যাত্রায় সংকট কাটাতে পারলে বাংলাদেশকে আর পিছু ফিরতে হবে না, এমনটাই আশা সংশ্লিষ্টদের।
দেশের সঙ্কটগুলো নিরসনে সরকার জ্বালানি সাশ্রয়, আমদানি ব্যয় কমানো ও অপ্রয়োজনীয় ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উচ্চমূল্যের কারণে বিশ্ববাজার থেকে জ্বালানি আমদানি করে তা ভর্তুকি মূল্যে বিতরণ করা দুরূহ হয়ে পড়েছে। আবার বৈদেশিক মুদ্রার আয় কম হওয়ায় ডলার সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভর পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছে সরকার। যার ফলে চলতি জুলাইয়ের ২৭ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের পণ্য কম আমদানি হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, স্বাভাবিক সময়ে প্রতিমাসে আমদানি ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার।
সরকার বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনে অফিসের এসি ও বাতি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে। এভাবে ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে চায় সরকার। এ লক্ষ্যে অফিসের কাজের সময় কমিয়ে আনার বিষয়টিও বিবেচনাধীন। পেট্রোল পাম্পগুলোও সপ্তাহে একদিন বন্ধ এবং দিনে ১ ঘণ্টা করে লোডশেডিংয়ের বিষয়েও কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, রাত ৮টার পর দোকান-শপিং মল বন্ধ রাখাসহ আলোকসজ্জাতেও এসেছে নিষেধাজ্ঞা।
সংশ্লিষ্টরা মনে করেন, সরকারকে জ্বালানি সংকটের পরবর্তী ধাক্কা থেকে জনসাধারণকে বাঁচাতে আরও মনোযোগী ও দক্ষ হতে হবে। দূরদর্শী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code