‘শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে বিচক্ষণ রাষ্ট্রনায়ক’

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে মেধাবী, বিচক্ষণ ও সফল রাষ্ট্রনায়ক বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

Manual5 Ad Code

তিনি বলেন, ৫ বছর আগে ফোবর্স ম্যাগাজিন যখন প্রধানমন্ত্রীকে বিশ্বের শীর্ষ তিন নেতার একজন হিসেবে স্বীকৃতি দেয়, তখন আমি সবাইকে বলেছিলাম- রাষ্ট্রনায়ক হিসেবে তার (শেখ হাসিনা) দক্ষতা ও বিচক্ষণতা যদি বিচার করা হয় তাহলে তিনি পৃথিবীর সফল রাষ্ট্র নায়কদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হবেন।

Manual2 Ad Code

বুধবার (৩০ মার্চ) রাজধানীর আইইবির সেমিনার কক্ষে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির উদ্যোগে ‘টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

হানিফ বলেন, আমরা দ্রুত মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি ২০৩১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। শুধু তাই নয়, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে সক্ষম হব আমরা।

বিগত ১৩ বছরে প্রত্যাশার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, এ উন্নয়ন-অগ্রগতি সহজে হয়নি। আজকে জননেত্রী শেখ হাসিনার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। শেখ হাসিনা যেটা বলেন সেটাই করেন। এক কোটি মানুষকে আজ ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি মূল্যে চাল দেয়া হচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন খাতে প্রায় ৪৪ ধরনের সামাজিক নিরাপত্তা সহযোগিতা করে তিনি দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর হাত ধরে এ দেশ স্বাধীন হয়েছিল। তিনি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আর তার কন্যা সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, যে বাংলাদেশ ছিল চরম ব্যর্থ একটা রাষ্ট্র। যে বাংলাদেশের মানুষ ৫০ থেকে ৬০ শতাংশ দরিদ্রসীমার নিচে বসবাস করত, সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন; যা এখন গোটা বিশ্বের কাছে রোল মডেল।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, সারা পৃথিবীতে অল্প কয়েকটি দেশ আছে, যাদের স্যাটেলাইট আছে। তার মধ্যে বাংলাদেশেরও আছে। এটা আমাদের জন্য অনেক গর্বের।

তিনি বলেন, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন তাঁর রাজনৈতিক জীবনে শুরু থেকে। এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে। জাতির পিতার স্বপ্নের একটি অংশ ছিলো স্বাধীন রাষ্ট্রের পাশাপাশি উন্নত আত্মমর্যাদাশীল জাতি। সেই উন্নত রাষ্ট্র গড়ার ক্ষেত্রে সব থেকে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বঙ্গবন্ধুর দক্ষতা ও বিচক্ষণতা ছিল অত্যন্ত উঁচু মানের। যা সারা পৃথিবীর মধ্যে খুব বিরল ছিলো। তিনি রাজনৈতিক জীবনে কখনও কোনো হুট করে সিদ্ধান্ত নেননি। প্রত্যেকটা কর্মকান্ডেই অত্যান্ত দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলেই স্বাধীন রাষ্ট্র বাস্তবায়ন করতে পারছেন।

হানিফ আরো বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তারা (বিএনপি-জামায়াত ) কাজ করছে। তারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। মির্জা ফখরুল ইসলাম প্রতিদিনই বলেন, দেশে মেগা প্রজেক্টের নামে না-কি মেগা দুর্নীতি হচ্ছে। অথচ বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলো তখন তো তারা উন্নয়ন করতে পারেনি। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা ক্ষমতায় থাকতে ভালো কাজ করেছে, এমন একটা উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলুক। আজকে পর্যন্ত তারা বলতে পারেনি। নিজেরা ক্ষমতায় থেকেও কিছু করতে পারেনি, এ জন্য আজ তারা প্রতিদিন উন্নয়নের বিরোধিতা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code