মালদ্বীপে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১০ বিদেশি শ্রমিকের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালেতে একটি বাড়িতে আগুন লেগে এক বাংলাদেশিসহ ১০ বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালের মাফান্নু এলাকার ওই বাড়িতে থাকতেন তারা। বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দমকল বাহিনী।

Manual8 Ad Code

যেখানে আগুন লেগেছে এটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় কর্তৃপক্ষ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, আমরা ১০ জনের মরদেহ পেয়েছি। আগুনে নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code