বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

বুধবার, ২০ জুলাই গণভবনে সাক্ষাৎকালে নেতৃবৃন্দ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারনে বৈশ্বিক এই সংকটময় মুহূর্তে সকল পরিস্থিতি মোকাবেলা করে, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং মানুষের স্বাভাবিক জীবন মানের উন্নয়নের জন্য শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রায় ঘন্টাখানেক বৈঠকে সাম্প্রতিক সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনায় বন্যা মোকাবেলা এবং উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী প্রেরণ এবং বন্যার্তদের  বিশেষ সহযোগীতার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

বন্যার্তদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রেরণের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক বিশ হাজার পাউন্ড ফান্ড সংগ্রহ করা হয়েছে বলেও মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code