আইসিসির দশক সেরা ওয়ানডে দলে একমাত্র বাংলাদেশি সাকিব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের আধিপত্য বিস্তারের খবর কারও অজানা নয়। র‌্যাঙ্কিং টেবিলই তার প্রমাণ। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার বরাতে আরও বড় স্বীকৃতি পেলেন তিনি। আইসিসির দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। ছেলেদের ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। সেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল তিনিই। এছাড়া ভারত থেকে রয়েছেন সবচেয়ে বেশি তিনজন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড থেকে রয়েছেন একজন করে। যার অধিনায়ক করা হয়েছে অবসরে চলে যাওয়া মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া দশক সেরা টেস্ট ও টি-টোয়েন্টি দলও প্রকাশ করেছে আইসিসি। সেখানে স্থান হয়নি বাংলাদেশের কারও। ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক ধোনি। টেস্টের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বিরাট কোহলিকে।  আইসিসির দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code