ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছফু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: আগামী উপজেলা পরিষদ নির্বাচনে রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কৃতিসন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য সাইফুল আহমদ ছফু। জাতীয় নির্বাচনের আমেজ শেষ না হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ। ফেব্রুয়ারির শুরুতে উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল আর মার্চে সারা দেশে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। সাইফুল আহমদ ছফু কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এর পূর্বে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হয়ে কাজ করেন নিজ উত্তরভাগ ইউনিয়নে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষামূলকসহ অনেক সেবামূলক কাজে জড়িত রয়েছেন ছফু। ছাত্রনেতা হিসেবে বিভিন্ন কাজে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার পাশাপাশি নিজ ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। সাইফুল আহমদ ছফু বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমাদের সকলের স্বপ্নের রাজনগরকে সকল শেণ্রী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করতে চাই। আমি ছাত্র সমাজের সকল যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিগত দেড় যুগ ধরে গন মানুষের সাথে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, উপজেলাবাসীর সহযোগীতা পেলে আমি বিজয়ী হবো। শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ নানা ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেসব অগ্রণী ভূমিকা নিয়েছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি ও আগামীতে করে যাবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code