সাদাপাথর লুট নিয়ে প্রতিবেদন জামায়াত বলল ‘কাল্পনিক’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি এনসিপির

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

 

সিলেট অফিস

Manual7 Ad Code

ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সিলেটের জামায়াত ও এনসিপি নেতারা। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘কাল্পনিক’ দাবি করেছে স্থানীয় জামায়াত। অন্যদিকে, এনসিপি নেতাদের দাবি প্রতিবেদনটি ‘একপক্ষীয় ও উদ্দেশ্যপ্রণোদিত’।

বৃহস্পতিবার নগরের বন্দরবাজার এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিলেট নগর জামায়াতের সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘ সাদাপাথর লুটের সঙ্গে আমাকে ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। কাল্পনিক রিপোর্টটি বিভিন্ন স্থানীয় ও জাতীয় অনলাইন পত্রিকা কপি পেস্ট করে প্রচারের ঘটনায় আমরা ক্ষুব্ধ।’

জামায়াতের এই নেতা বলেন, ‘ভোলাগঞ্জে সাদাপাথর লুটের সঙ্গে জামায়াতের নেতা দূরে থাক, কর্মী-সমর্থকেরও সম্পর্ক নেই। সিলেট মহানগর জামায়াতের আমির ও জেলা শাখার সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম উল্লেখ কাল্পনিক।’

Manual5 Ad Code

লিখিত বক্তব্যে মুহাম্মদ ফখরুল বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাথর লুটে জামায়াত নেতাদের নাম জড়ানো হয়েছে। বৈধভাবে পাথর কোয়ারি খোলার দাবিতে সিলেটের পরিবহণ মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক নেতাদের সঙ্গে জামায়াত নেতারা সম্প্রতি বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্য নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর সঙ্গে পাথর লুটের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সিলেট জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুদক যদি কোনো প্রতিবেদনে জামায়াত নেতাদের নাম উল্লেখ করে, তাহলে অবশ্যই তাদের তা প্রমাণ করতে হবে। অন্যথায় দুদক ও ওই সংবাদমাধ্যমকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানসহ জেলা ও মহানগর নেতারা।

 

এদিকে, সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলনে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রতিবেদনটি একপক্ষীয়, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টার অংশ। যদি কোনো পক্ষ আমাদের জড়িত থাকার প্রমাণ না দিতে পারে, তবে অবশ্যই তারা দুঃখপ্রকাশ করবে। অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।’

এরআগে, বুধবার বিকেলে সাদাপাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

 

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি এনসিপির
  • সাদাপাথর লুট নিয়ে প্রতিবেদন জামায়াত বলল ‘কাল্পনিক’
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code