ভারতীয় সেনাবাহিনী’ বাংলাদেশ সেনাবাহিনীকে ১০ টি প্রশিক্ষন প্রাপ্ত কুকুর উপহার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

বেনাপোল থেকে:
ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ১০ টি কুকুর উপহার দিয়েছে।
কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্রাপোল ক্যাম্প থেকে কুকুরগুলো হস্তান্তর করেছেন।
বুধবার (০৪ মার্চ) বেলা ১২ টায় কুকুরগুলো বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কুকুগেুলোকে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালানের ১০ টি কুকুর আজ বাংলাদেশে আসল।
উল্লেখ্য গত বছরের ৭ ডিসেম্বর ১০টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর উপহার দিয়েছিলেন।

Manual7 Ad Code

বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমান কুকুরগুলো গ্রহন করে জানান, এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী সনাক্ত করতে সক্ষম।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code