সাতক্ষীরা জেলা সিএইচসিপি এসোসিয়েশন নির্বাচন : সভাপতি আলআমিন,সম্পাদক রবিউল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি ॥
সাতক্ষীরা জেলা সিএইচসিপি এসোসিয়েশন নির্বাচন-২০২১ স্থানীয় জেলায় মৌবন সেন্টারে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মোঃ আল-আমিন পুনরায় ১৪ ভোট পেয়ে হ সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ বজলুর রহমান ৭ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে শেখ রবিউল ইসলাম ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুস সালাম মোল্ল্যা ১০ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরাফী।নিকটতম প্রার্থী আলমগীর হোসেন ১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এস এম আমিনুর রহমান ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আমিরুল ইসলাম ৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ২১জন ভোটার তদের ভোটাধিকার প্রয়োগ করেন। দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার মোঃ আছাফুর রহমান এই তথ্যা নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code