ভারতে গিয়ে ট্রফি জেতা হবে বিসিসিআইকে কষে চড় মারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ভেন্যু নিয়ে টানাহ্যাঁচড়া শেষ হয়নি এখনও। ভারত যেতে চায় না পাকিস্তানে। আর পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, প্রতিযোগিতাটি অন্য কোথাও হলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তারা। এই দোদুল্যমান অবস্থার মধ্যে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি সোচ্চার কণ্ঠে বাবর আজমদের ভারতে গিয়ে বিসিসিআইকে উচিত জবাব দিতে বললেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বোকার মতো তাদের অবস্থানে অনড় থাকতে বারণ করলেন আফ্রিদি। ভারতে দল পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তান বিশ্বকাপ ট্রফি জিততে পারলে সেটা হবে বিসিসিআইকে ‘কষে চড় দেওয়া’।

Manual7 Ad Code

ক্রিকেট পাকিস্তান সাবেক এই অধিনায়কের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘আমি বুঝি না কেন তারা (পিসিবি) এত গোঁ ধরে বসে আছে এবং বলেই যাচ্ছে যে আমরা ভারতে যাবো না। পরিস্থিতি সহজ করা উচিত তাদের এবং বোঝা উচিত যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এটাকে ইতিবাচকভাবে নিতে হবে: যাও এবং খেলো। ছেলেদের বলুন ট্রফি জিততে, পুরো জাতি তোমাদের পেছনে আছে। এটা শুধু আমাদের জন্য বড় জয়ই হবে না, বিসিসিআইর মুখে কষে চড় দেওয়াও হবে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code