ভারত থেকে পেঁয়াজ আসার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আমদানির খবরেই দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গতকাল দেশে পৌঁছেছে ভারতীয় পেঁয়াজ। এখনও তা বাজারে আসেনি। তবে আজ মঙ্গলবার (৬ জুন) বাজারে এ পণ্যের দাম গতকালের তুলনায় কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। আজ খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। যদিও পাড়া-মহল্লার মুদি দোকানের চিত্র কিছুটা ভিন্ন।

মিরপুর ১ ও ২ নম্বরের কাঁচা বাজার, মুদি দোকান এবং ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের বাজারে পেঁয়াজের দাম কম। বিক্রেতারা জানান, দুই দিন আগেও তারা ৯০ থেকে ১০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছেন। কিন্তু আজ বিক্রি করছেন ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।

Manual5 Ad Code

পাইকারি পেঁয়াজ বিক্রেতা মো. আজাদ বলেন, ‘আমরা পাইকারি বিক্রি করি। আজ পেঁয়াজ বিক্রি করছি ৬০ থেকে ৭০ টাকা কেজি। সাইজের ওপর দাম ৬০, ৬৫ বা ৭০ টাকা হয়ে থাকে। গতকাল বিক্রি করেছি ৭০ থেকে ৮০ টাকা দরে। তার আগেরদিন বিক্রি করছি ৮০ থেকে ৯০ টাকা কেজি।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code