ভালুকায় সন্ত্রাস ও মাদক বিরোধী কনসার্ট

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ভালুকা (ময়মনসিংহ):
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ৩য় মেয়াদে বর্তমান সরকারের ১বছর পূর্তি উপলক্ষে ভালুকায় সন্ত্রাস ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ভালুকা সরকারী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ওই কনসার্ট অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড.শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা কে.এম আবুল হোসেন খান মিলন, যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক শেফালী আক্তার এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষে মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আকরাম হোসাইন প্রমুখ ।

Manual1 Ad Code

আলোচনা শেষে ভালুকায় গত এক বছরে উন্নয়নের উপর বিশেষ এক প্রমান্য চিত্র প্রদর্শণ করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code