‘আগামী দিন অনলাইন গণমাধ্যমের’ : প্রধান তথ্য কর্মকর্তা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বলেছেন, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সংবাদমাধ্যম দিন দিন আপডেট হচ্ছে। বর্তমান সময়ে সকল প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া অনলাইন ভার্সনে চলে এসেছে। একটা সময় আসবে যখন অনলাইন গণমাধ্যমই লিড করবে। আগামী দিন হবে অনলাইন গণমাধ্যমের।

Manual8 Ad Code

শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর সাংবাদিকরা তার সাথে সৌজন্য স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া ও সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ। এসময় তারা প্রধান তথ্য কর্মকর্তার কাছে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সমূহকে সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার দাবী জানান। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code