

এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজি বিরোধী আপোসহীন সংগ্রামী শ্রমিক নেতা আবুল কালাম আজাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী বুধবার (২ মার্চ)। তিনি একাধারে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-১৯৩৩) এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি নংঃ বি-২০৩৭) এর সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (রেজি নংঃ বাজাফে ০৫) এর সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক ছিলেন।
তিনি মহান মে দিবসে শ্রমিকদের স্ববেতনে ছুটির দাবিতে আন্দোলন; রমজান মাসে বিনাবেতনে ছাঁটাই বন্ধ ও ঈদ বোনাসের আন্দোলন; হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন আন্দোলন; অসংখ্য স্থানীয় ও জাতীয় আন্দোলনে অংশগ্রহণসহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
তিনি ১৯৬৮ সালের ২৫ জুন সিলেট সদর উপজেলার চামেলি বাগ গ্রামে জম্নগ্রহন করেন এবং তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ০৩ মার্চ সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রাপথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন বিভিন্ন বিভাগীয় কর্মসূচী গ্রহণ করে থাকে। প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়েছে তার মধ্যে রয়েছে ৩ মার্চ সকাল ১০ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে উনার মানিকপীরস্থ গোরস্থানে র্যালী সহযোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং বিকেল ৩টার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন; জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুরুজ আলী সভায় সভাপতিত্ব করবেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোঃ ছাদেক মিয়া।
বিভাগীয় কর্মসূচীর মধ্যে রয়েছে ৬মার্চ’২২, রবিবার বিকেল ৪টায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩০৫), কুলাউড়া উপজেলায়, ৬মার্চ ২২, রাত ৮টায় জুড়ী উপজেলা, ৯মার্চ’২২, বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৮৮৩), ১০মার্চ’২২, বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩০৫), ১৬মার্চ’ বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৮৬৮) এছাড়াও বিভিন্ন আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল এবং সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন এর সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক লিলু মিয়া এক যুক্ত বিবৃতিতে এসকল কর্মসূচী সফলের জন্য সকল হোটেল শ্রমিক ও সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি