বঙ্গবন্ধু লেখক পরিষদের নববর্ষ সংখ্যা ‘নতুন দিনের আলো’ প্রকাশিত
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual4 Ad Code
বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার যৌথ উদ্যোগে সামাজিক দূরত্ব মেনে ২২ মে ২০২১ খ্রি. শনিবার বিকেল ০৩ টায় টিলাগড়, সিলেটে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত নববর্ষ সংখ্যা ‘নতুন দিনের আলো’র প্রকাশনা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি কবি নাজনীন আকতার কণার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ডা. শামসুন নূর মানব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম বুক হাউসের স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক জসিম উদ্দিন ও প্রাবন্ধিক জুবের আহমদ সার্জন।
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সহসভাপতি কবি উত্তম কুমার চৌধুরী, জেলা শাখার সভাপতি চন্দ্র শেখর দেব, সহসভাপতি ইসমত আরা খান মুক্তা, সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটন, বিভাগীয় শাখার সহ সাধারণ সম্পাদক কবি ও ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন বেগ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান জীবন, কবি মতিউর রহমান, কুবাদ বখত চৌধুরী রুবেল, জোবায়দা বেগম আঁখি, অফিস সম্পাদক রোকসানা বেগম, আঞ্জুমান কামিল, সুফিয়া বেগম, তন্ময় আলমগীর সৃজন প্রমুখ।
সভায় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ জন লেখকের লেখা নিয়ে একটি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আজকের সভার লেখাগুলো সংগৃহীত করে আগামী সভায় ‘ঈদ’ সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত লেখকদের লেখা নিয়েই সাজানো হবে আগামীদিনের ঈদ সংখ্যাটি। অনুষ্ঠানে অনুপস্থিত কারও লেখা প্রকাশ করা হবে না বলেও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। -বিজ্ঞপ্তি