রমজানে একশ’ পরিবারে খাদ্যসামগ্রি পৌঁছে দেবে জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব-অভাবী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ। এ উপলক্ষে ভার্চুয়াল এক জরুরী বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

‘জনকল্যাণ সর্বোত্তম মানবতার পরিচয়’ হাদিসে রাসুলের আলোকে গঠিত সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার দ্বীনদরদী ও সমাজসেবি কর্তৃক  পরিচালিত প্রবাসী সংগঠন ‘জনকল্যাণ ফাউন্ডেশণ জকিগঞ্জ’।
সংগঠেনর ভার্চুয়ালি সভায় সমাজের হতদরিদ্র নিম্নবিত্তদের বহু সংগঠন অনেক কিছুই বিলিয়ে দেয়। মধ্যবিত্ত অভাবী শিক্ষিত পরিবারগুলো কারো কাছে কিছু চায় না, চাইতে শিখে নি। মুখ বুঝে অভাব সহ্য করে যায় দিনের পর দিন। এবার তাদেরই পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে ফাউন্ডেশনটি।

Manual1 Ad Code

আসন্ন পবিত্র রমজানে এই সমস্ত সাহাবি আদর্শে আদর্শবানদের মধ্য হতে উপজেলার পৌরসভাসহ নয়টি ইউনিয়নে তুলনামূলক বেশি অভাবি (ফাউন্ডেশণ কতৃক নির্ধারিত বিশেষ ফোরামের বিশেষ জরিপ মত) কমপক্ষে ১০০টি পরিবারকে দুই থেকে তিন হাজার টাকা দামের ফুড প্যাকেজ উপহার দেয়া হবে। এই উদ্যোগে ফাউন্ডেশনের বাইরে যে কোনো বিত্তবানরা অংশগ্রহণ করতে পারেন।

Manual8 Ad Code

শুক্রবার রাত বাংলাদেশ সময় রাত ১২টা থেকে শুরু হয় সভা। ফাউন্ডেশণের সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী ক্বারী মাওলানা আব্দুল হাফীজ শাহবাগী’র সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারী কাতার প্রবাসী আবু আফিফা আতিকুর রাহমানের  সঞ্চালনায় অনুষ্টিত ভার্চুয়াল জুম মিটিংয়ে তেলাওয়াত করেন প্রশিক্ষণ সম্পাদক সৌদী প্রবাসী মাওলানা লুৎফুর রাহমান।

ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, লন্ডন ইকরা টিভির নিয়মিত আলোচক মুফতি আব্দুল মুনতাকিম মিটিং এর মূল বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে আগামী পবিত্র মাহে রামাজান উপলক্ষ্যে একমাত্র মহান আল্লাহর নৈকট্য অর্জনের স্বার্থে ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ হাতে নেয়ার প্রস্তাব করলে ফাউন্ডেশনের অভিভাবক লন্ডন প্রবাসী দানবীর মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকী, উপ-প্রধান বিশিষ্ট সংগঠক ও সমাজসেবি মাওলানা আব্দুর রব, সদস্য সৌদী প্রবাসী মাওলানা আব্দুল জলীল ও মাওলানা জয়নাল আবেদিন, সভাপতি ও সম্পাদক মণ্ডলীর সকল সদস্যসহ গুরুত্বপুর্ণ প্রায় অর্ধ শতের সম্মতিক্রমে এই উদ্যোগটি গ্রহণ করা হয়।

Manual2 Ad Code

পরিশেষে শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী বারগাত্তী, মুনশিবাজারী, শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুছাব্বির আইওরী, আল্লামা শফিকুল হক কিশোরগঞ্জী, ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস বারহালীসহ জকিগঞ্জ উপজেলার শীর্ষ বুজুর্গানে দ্বীনের নেক হায়াত কামনা, ফাউন্ডেশণের সেক্রেটারী জেনারেল মুফতি আব্দুল মুনতাকিম এর অসুস্থ মায়ের সু্স্থতা ফাউন্ডেশনের সকল অসুস্থদের আশু রোগগমুক্তি এবং এলাকার উন্নতি-অগ্রগতি কামনা করে মুনাজাত করেন  মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকি। -সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code