ডায়াবেটিক হাসপাতাল বাঁচাতে সকলের সহযোগিতা চাইলেন আরিফুল হক

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

সিলেট অফিস:

সিলেট ডায়াবেটিক হসপিটালের উন্নয়নের জন্য ফুলকলির পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে এ অনুদান তুলে দেন ফুলকলির কতৃপক্ষ।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ডা. জহিরুল হক অচীনপুরি, ডা. এটিএম জাফর, ডা. নীহারেন্দু দাশ, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান সহ অনেকে।

Manual4 Ad Code

এসময় আরিফুল হক চৌধুরী সকলের সহযোগিতা কামনা করে বলেন, হাসপাতালটি নিজেই অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য সকলে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ডায়াবেটিক হাসপাতাল সত্যিকার অর্থে মোহনীয় রূপে রূপান্তর করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। সবাই এগিয়ে আসলে হাসপাতালটি মডেল হাসপাতালে পরিণত করা যাবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ডায়াবেটিক হাসপাতাল বাঁচাতে সকলের সহযোগিতা চাইলেন আরিফুল হক
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code