জাতীয় শোক দিবসে রেড ক্রিসেন্টের মিলাদ ও দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ ১৫ আগস্ট বিপথগামী ঘাতক সেনা সদস্যদের হাতে শাহাদাতবরণকারী পরিবারের সকল সদস্যদের মাগফিরাত কামনা করে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (১৫ আগস্ট) বাদ যোহর রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সুস্থতাসহ দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন কেওয়া পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাবির আহমদ।

Manual6 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, মো. সোয়েব আহমদ, আজীবন সদস্য মুফতি আব্দুল খাবির, তুজাম্মেল হক তাজুল, আব্দুল বাতিন ফয়সল, হাসপাতালের হিসাব রক্ষক ফারহান আহমদ, যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মো. নাজিম খান,  যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান পলাশ গুন, আব্দুর রহমান জনি, বিভাগীয় উপ প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, মোসাদ্দেক চৌধুরী সুমেল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code