সিলেট ইয়ুথ মুভমেন্ট উদ্যোগে একশ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

সিলেট ইয়ুথ মুভমেন্ট উদ্যোগে একশ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর টিলাগড় এলাকায় এ আয়োজন করা হয়।
কাউন্সিলর আজাদ ফুটসাল মাঠে ক্লাবের সাধারণ সম্পাদক এহসানুল কারিম মাবরুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিকের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সমাজ সেবক বদরুল ইসলাম, এস. আর শাওন, এম এস রুবেল, মনসুর মুর্শেদ, সুহাগ রাজ, আসাদ আফনান ।
এ সময় ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তানিম চৌঃ,  সহ-সভাপতি জাকির খান, সহ-সভাপতি জুবেদ চৌঃ, ক্রীড়া সম্পাদক সুহেল আহমেদ, সহ-সম্পাদক ও সদস্যরা  মুহাম্মদ আব্দুল্লাহ, উজ্জ্বল আহমদ, মুরাদ আহমদ, রাব্বি আহমদ, ফয়সাল আহমদ, সাজ্জাদ, জালাল, আব্দুর রহমান, আশিক, প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code