নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের ফলক উন্মোচন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

তমাল ভৌমিক, নওগাঁ :
নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের দ্বিতল ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে এতে প্রধান অতিথি হিসাবে এর ফলক উন্মোচন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খোন্দকার।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইব্রাহিম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ,ত,ম আবদুল্লাহিল বাকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, সহকারী প্রকৌশলী আরিফ মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই ভবনটি নির্মাণের ব্যায় হচ্ছে ১ কোটি ৬৪ লাখ টাকা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code