সৌদি লোহাগাড়ার ১৩ রেমিটেন্স যোদ্ধা নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

লোহাগাড়া ( চট্টগ্রাম) :
সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দায় এই পর্যন্ত করোনায়, করোনা উপসর্গে ও হ্নদরোগে চট্টগ্রামের লোহাগাড়ার ১৩ জন রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ জন, লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ জন, আধুনগর ইউনিয়নের ৩ জন, বড়হাতিয়া ইউনিয়নের ৩ জন, চুনতি ইউনিয়নের ১ জন ও পুটিবিলা ইউনিয়নের ১ জন রয়েছে।
সৌদি আরবে গত দুই মাসে করোনাকালে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের ১৩ জন রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন “লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব” সংগঠনের সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী।
সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দায় নিহত ১৩ রেমিটেন্স যোদ্ধারা হলেন- আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি বারেক চৌধুরী পাড়ার জেদ্দা প্রবাসী ডা. আবদুর রহিম, উত্তর আমিরাবাদ কালু আমিন পাড়ার মক্কা প্রবাসী মো: মোরশেদুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ির মো: আলাউদ্দিন, সুখছড়ি উজিরভিটার রেজাউল করিম বাবুল, মজিদার পাড়ার রফিক আহমদ, আধুনগর ইউনিয়নের মো: মুজিবুর রহমান, উত্তর হরিণা মিয়া পাড়ার আহমদ কবির, কাজিন পাড়ার শামসুল হক কালু ড্রাইভার, বড়হাতিয়া ইউনিয়নের দুল্লার পাড়ার মো: হাসান, আমতলী দানেশ সিকদার পাড়ার মো: নাজিম উদ্দিন, উত্তর বড়হাতিয়ার মো: শফি উল্লাহ, চুনতি ইউনিয়নের মধ্যম চুনতি মুন্সেফ বাজারস্থ সিকদার পাড়ার মনজুর আহমদ ও পুটিবিলা ইউনিয়নের পূর্ব তাতী পাড়ার মো: ইসহাক মিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code