বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অ্যানিমেল হাজবেন্ড্রি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার আনন্দ র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় পশুপালন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ র্যালিটি পশুপালন অনুষদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সকাল ১১টার দিকে মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান উপস্থিত ছিলেন। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নজমুল আহসান। পরে সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।