ডেফনি ফুলের মুকুট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেফনি ছিল এক অতি রূপবতী পরী এবং পানির দেবতা পিনিয়াসের মেয়ে। সে নিজেকে শিকারের দেবতা আরটেমিসের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। ডেফনির প্রেমে অনেকেই পাগল ছিল, কিন্তু সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

এমনকি জিউসের পুত্র অ্যাপোলোকেও প্রত্যাখ্যান করে। অ্যাপোলো একদিন তাকে খুঁজতে খুঁজতে বনের মধ্যে চলে আসেন। এতে ডেফনি ভয় পেয়ে বাবার কাছে সাহায্যের জন্য আবেদন জানায়।

পিনিয়াস তাকে বাঁচানোর জন্য নদীর ধারে ডেফনি বা লরেল গাছে রূপান্তর করেন। অ্যাপোলো তাকে খুঁজতে খুঁজতে নদীর ধারে এলে পিনিয়াস তাকে জানান, তিনি ডেফনিকে লরেল গাছে রূপান্তর করে ফেলেছেন। অ্যাপোলো তখন গাছটি থেকে কিছু ডাল ভেঙে নেন।

Manual1 Ad Code

ডেফনির স্মরণে মাথার একটি মুকুট তৈরি করেন। অ্যাপোলো পরবর্তী সময়ে ডেফনিকে একটি পবিত্র গাছে রূপান্তর করেন। এরপর থেকে যারা নিজ নিজ ক্ষেত্রে বিজয়ী হয়েছেন, তাদের মাথায় ডেফনি ফুলের মুকুট পরানো হতো। এছাড়াও এ মুকুট পরানো হতো সে সময়ের অলিম্পিক খেলার বিজয়ীদের মাথাতেও।

Manual4 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code