ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটির পূর্বাঞ্চলে মওমেরে এলাকায় এ ভূমিকম্প হয়।

Manual8 Ad Code

রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের প্রভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর সিএনএনের।

Manual6 Ad Code

বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপিষ্ঠের ১৮.৯ কিলোমিটার গভীরে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code