হজ ফ্লাইট নিয়ে শঙ্কা কেটেছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: হজ ফ্লাইট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, এখন আর তা নেই। অতিরিক্ত ফ্লাইটের জন্য সৌদি আরবের অনুমোদন পাওয়া গেছে। ফলে বৃহস্পতিবারের (২২ জুন) মধ্যে অবশিষ্ট হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছে যাবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর সমন্বিত সংগঠন ‘হাব’ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

হজ এজেন্সিগুলো সময় মতো বাড়ি ভাড়া ও ভিসা না করায় অনেকগুলো হজ ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে সময়মতো হজযাত্রীদের সৌদি পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়। ২০ জুন রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেন ১ লাখ ৭ হাজার ১০২ জন হজযাত্রী। বৃহস্পতিবার (২২ জুন) শেষ হচ্ছে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর ফ্লাইট। তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে, অতিরিক্ত ফ্লাইট শিডিউল পাওয়া গিয়েছে। ২২ জুনের মধ্যে বাকি ১৫ হাজার ৪৫৬ জন হজযাত্রীর সৌদি আরবে পৌঁছানো সম্ভব হবে।

Manual6 Ad Code

হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জুন) রাত পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন একলাখ ৭ হাজার ১০২ জন হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯৭ হাজার ৩০৪ জন হজযাত্রী সোদি আরেবে গেছেন। এ পর্যন্ত ইস্যুকৃত ভিসার সংখ্যা এক লাখ ২৩ হাজার ১৫০টি। এবার সৌদি আরবে এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এরমধ্যে পুরুষ ২০ জন এবং নারী ৩ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণ করেছে ৬০৩টি হজ এজেন্সি।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হজ ফ্লাইট নিয়ে যে শঙ্কা ছিল, সেটি এখন আর নেই। প্রত্যেক হজযাত্রী সৌদি যেতে পারবেন।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code