ট্রাম্প এখনো ইরান যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দেননি : হোয়াইট হাউস

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:হোয়াইট হাউস সোমবার নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে ৪৫ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে,তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে অনুমোদন দেননি এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে দেওয়া ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ওয়াশিংটন পেয়েছে।হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেন,‘এটি বহু প্রস্তাবের একটি,এবং প্রেসিডেন্ট (ট্রাম্প) এখনো এতে সই করেননি। অপারেশন ‘এপিক ফিউরি’ চলমান রয়েছে।’তিনি আরও জানান, প্রেসিডেন্ট সোমবার বিকেল ১টা সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code