করোনাভাইরাস: চীনকে ৩০ লাখ মাস্ক দিলো ইরান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে ইরান। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বেইজিং।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে তার দেশের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানান। খবর পার্স টুডে’র।

হুয়া চুনিং বলেন, ইরান এ পর্যন্ত করোনাভাইরাস প্রতিহত করার জন্য চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে এবং প্রয়োজনে আরো বেশি চিকিৎসা সরঞ্জাম পাঠাতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তিনি আরো বলেন, চীন করেনাভাইরাস সম্পর্কিত সকল তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরছে এবং বেইজিং বিশ্বাস করে শিগগিরই এই ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে।

Manual2 Ad Code

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২২ জন বলে জানিয়েছে চীন সরকার। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code