রুশ তেলে নিষেধাজ্ঞা কয়েক দিনের মধ্যেই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কয়েক দিনের মধ্যেই রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন  তথ্য জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। রবার্ট হ্যাবেক বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে।

Manual4 Ad Code

কয়েক দিনের মধ্যেই এ নিয়ে আরও অগ্রগতি হবে। এ ধরনের নিষেধাজ্ঞার ফলে রাশিয়া অবশ্য সহসাই ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান জার্মান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক কম রফতানি করেও অধিক পরিমাণে উপার্জনের সুযোগ রয়েছে।

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code