একাদশ নির্বাচনের বছর পূর্তিতে বিক্ষোভ সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিন ২৯ ডিসেম্বর রবিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচির কথা জানান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

Manual3 Ad Code

রব বলেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর যে ভোট ডাকাতি হয়েছে সেটির প্রতিবাদে রবিবার বেলা ২টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্যফ্রন্ট বিক্ষোভ সমাবেশ করবে।

এ জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নো পারমিশন, প্রেসক্লাবের সামনে পারমিশন কিসের?’ নির্বাচনের বর্ষপূর্তি ৩০ ডিসেম্বর হলেও একদিন আগে কেন কর্মসূচি দিলেন জানতে চাইলে ফ্রন্ট শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভোট ডাকাতিটা হয়েছিল ২৯ তারিখ রাতে। সেজন্য আমরা এই কর্মসূচি দিয়েছি। কোনো বাধা দিলে আরো দুইদিন কর্মসূচি রাখব।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদ ব্রিফিংয়ে ড. কামাল হোসেন বলেন, আমরা সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ঐক্যকে সুসংহত করে যে ভোটাধিকার, এটাকে আদায় করতে হবে। নির্বাচনকে অর্থপূর্ণ করতে হবে। ঐক্যকে আরো সুসংহত করে ভোটাধিকারকে পুরোভাবে যাতে আমরা ভোগ করতে পারি, জনগণ ক্ষমতার মালিক হিসেবে যেন ভূমিকা রাখতে পারেন। এই ঐক্যের ভিত্তিতে আমরা সকলে দাঁড়াব, আপোষহীনভাবে এটাকে ধরে রাখব।

কামাল হোসেনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির এই বৈঠকে রব ও মান্না ছাড়াও বিএনপির ড. আবদুল মঈন খান, গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট মহসিন রশিদ, বিকল্পধারার অধ্যাপক নূরুল আমিন বেপারি ও শাহ আহমেদ বাদল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code