নিউইয়র্ক শহরের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে নানা উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি তার সমস্ত ভবনের যৌথ ওজনের চাপে ডেবে যাচ্ছে। যা ক্রমান্বয়ে বিশ্বের অতিপরিচিত শহরটির জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষণায় দেখা যায়, বৈশ্বিক সমুদ্রপৃষ্টের উচ্চতা বাড়ার তুলনায় এই শহরের চারপাশে এ হার দ্বিগুণেরও বেশি। ২০৫০ সাল নাগাদ বৃদ্ধির পরিমাণ ৮ থেকে ৩০ ইঞ্চির মাঝে দাঁড়াতে পারে।

কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত জলবায়ু সংকটকেও গুরুত্বের সঙ্গে দেখছেন গবেষকরা। যার কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় ও চরম মাত্রার বৃষ্টিপাত হচ্ছে।

Manual1 Ad Code

আর্থস ফিউচার জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রের লক্ষ্য ছিল উপকূলীয়, নদীর তীর বা হ্রদ সংলগ্ন এলাকায় উঁচু ভবনগুলো কীভাবে ভবিষ্যত বন্যার ঝুঁকি তৈরি করছে; তা পর্যবেক্ষণ। সম্ভাব্য বিপজ্জনক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থার পরামর্শও দেয়া হয়।

Manual5 Ad Code

গবেষকরা নিউইয়র্ক শহরের পাঁচটি অঞ্চল জুড়ে বিদ্যমান দশ লাখ ৮৪ হাজার ৯৫৪টি ভবনের ওজন হিসাব করেন। এর মাঝে ছয় হাজারের বেশি আকাশছোঁয়া ভবন রয়েছে, যার ২৪৭টি ১৫০ ফুটের বেশি উঁচু। সব মিলিয়ে মোট ওজন ৭৬ হাজার ২০০ কোটি কেজি। অর্থাৎ, ১৯ লাখ সম্পূর্ণ লোডিং বোয়িং ৭৪৭-৪০০ এর সমান।

Manual6 Ad Code

বিভিন্ন ধরনের ডেটা বিশ্লেষণ করে গবেষকরা বলেন, বছরে গড়ে প্রায় ১-২ মিলিমিটার দেবে যাচ্ছে নিউইয়র্ক। কিছু কিছু এলাকায় এ পরিমাণ সাড়ে ৪ মিলিমিটার।

তবে সব ডেবে যাওয়া ভবনের ওজনের কারণে নয়। কিছু ডেটা বলছে, খুব বেশি নরম মাটি ও কৃত্রিম উপায়ে ভরাট করে নির্মাণের চাপ পড়ছে মাটিতে। আবার কিছু নিম্নমুখীতা ব্যাখ্যা করা কঠিন বলে জানান গবেষকরা। এর অনেক কারণ থাকতে পারে। যেমন শেষ বরফ যুগের পরে হিমবাহের শিথিলকরণ ও ভূগর্ভস্থ পানি তুলে আনা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code