সিলেটে নতুন করে করোনায় ২ জন রোগী শনাক্ত, ডেঙ্গুতে ১ জনের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

সিলেট প্রতিনিধি :

সিলেট বিভাগে করোনায় নতুন করে আক্রান্ত আরও ২ জন রোগী সনাক্ত হয়েছেন। আর ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হয়েছেন একজন। এ নিয়ে বিভাগে করোনায় ১৭ জন ও ডেঙ্গুতে আক্রান্ত ২৫ জন রোগী সনাক্ত হলেন। বুধবার (২৫ জুন ২০২৫ইং) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

Manual8 Ad Code

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৬০ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আল হারামাইন হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

এছাড়া গেল ২৪ ঘন্টায় মৌলভীবাজারে একজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual4 Ad Code

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প  নেই। মানুষকে সচেতন করা গেলে করোনা সংক্রমণ ও ডেঙ্গু বিস্তাররোধ সম্ভব।

ডেস্ক: এস

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code