পদ্মা সেতু ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত ১৪ জুলাই থেকে বিশ্ব ভ্রমণ করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। এরই অংশ হিসেবে আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি, যেটা এখন আছে পাকিস্তানে। সেখান থেকে শ্রীলঙ্কায়। তারপর বাংলাদেশে আসবে সোনালি রঙের এই ট্রফিটি।

Manual8 Ad Code

আকর্ষণীয় এই ট্রফিটি বাংলাদেশে তিন দিন রাখা হবে। প্রথম দিন এই ট্রফির ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং সাধারণ দর্শকদের জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে। বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্ব ভ্রমণ। সবশেষ তার গন্তব্য ভারতে।

আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বিসিবির আগ্রহে এবার পদ্মা সেতুতে হবে ফটোসেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। গতবার ২০১৯ বিশ্বকাপের আগে সংসদ ভবনে হয়েছিল এই ফটোসেশন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code