দ্রুততম হাফসেঞ্চুরিতে আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ আশরাফুল ২০ বলে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। এতদিন ওটাই ছিল বাংলাদেশের হয়ে কারও দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ১৬ বছর পর আশরাফুলের সেই রেকর্ড ভাঙলেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলের চেয়ে দুই বল কম খেলে হাফসেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।

Manual7 Ad Code

অবশ্য দ্রুততম হাফ সেঞ্চুরি করে দ্রুত সেঞ্চুরির কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন লিটন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের করা একমাত্র সেঞ্চুরিকে ছোঁয়ার অপেক্ষাতে ছিলেন। কিন্তু লিটনের অহেতুক শট খেলার তাড়নায় ধর্মশালায় ওমানের বিপক্ষে করা তামিমের একমাত্র সেঞ্চুরি অক্ষতই থেকে গেলো। লিটন আউট হয়ে যান ৮৩ রানে। ৪১ বলে ১০ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

Manual7 Ad Code

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি কার্টেল ওভারে গড়িয়েছে। নির্ধারিত ১৭ ওভারের ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান লিটন। প্রথম তিন ওভার কিছুটা রয়ে-সয়ে খেললেও পাওয়ার প্লের শেষ দুই ওভারে ২ ছক্কা আর ৪ চারে ৪৯ রানে পৌঁছান তিনি। আশরাফুলের রেকর্ড ছাড়িয়ে যেতে লিটনের তখন প্রয়োজন ১ রান। পরের ওভারে স্কয়ার লেগে একটি সিঙ্গেল নিয়ে লিটন বাংলাদেশের হয়ে রেকর্ড গড়ে ফেলেন।

Manual8 Ad Code

১৬ বছর আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আশরাফুল ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে রেকর্ড গড়েছিলেন। জোয়ানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে আশরাফুলের এমন রেকর্ডময় ইনিংসের পর জিতেছিল বাংলাদেশ। ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া আশরাফুল শেষ পর্যন্ত ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। লম্বা সময় পর আশরাফুলকে ছাড়িয়ে গেলেন লিটন। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষেও আশরাফুলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছিল লিটনের। কিন্তু ২১ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছানো লিটন ২ বল বেশি খেলে সুযোগ হাতছাড়া করেছেন। তবে খুব বেশি দিন সময় নেননি ডানহাতি এই ব্যাটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code