ফের ভয়াবহ দাবানলে কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কানাডা প্রতিনিধি: ফের ভয়াবহ দাবানলে কানাডায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এরইমধ্যে গতাকাল বৃহস্পতিবার সাত দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে প্রদেশটির হ্যালিফ্যাক্স শহরে।

Manual1 Ad Code

নোভা স্কটিয়া প্রদেশের রাজধানীর পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা মানুষকে নিরাপদ রাখতে ও দাবানলের কারণে সৃষ্ট হুমকি কমাতে ২৪ ঘণ্টা কাজ করছে। ফলে এ জরুরি অবস্থা আগামী সাত দিন কার্যকর থাকবে।

Manual8 Ad Code

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ধোঁয়ার কুণ্ডলিতে হ্যালিফিক্স শহরের আশপাশ ছেয়ে যাওয়ায় দিনের বেলায়ও নেমে এসেছে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যদিয়েও বিপজ্জনকভাবে চলছে গাড়ি।

Manual1 Ad Code

দাবানলের কারণে এরইমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েকহাজার নাগরিক। এছাড়া, টেলিযোগাযোগসহ বিভিন্ন জরুরি সেবা ব্যাহত হচ্ছে অঞ্চলটিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code