নেইমারকে পাওয়ার আশায় ব্রাজিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ম্যাচে নেইমারকে ছাড়াই শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। বিশ্বকাপের প্রাথমিক লক্ষ্যটা সম্পন্ন হলেও সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। নকআউটে প্রাণভোমরার উপস্থিতি সেটি আরও সহজ করে দিতে পারে। তার ফেরা নিয়ে ব্রাজিল এখনও নিশ্চিত করে কিছু বলেনি। তবে তারা আশায় আছে, শেষ ষোলোতেই হয়তো পিএসজি তারকাকে পাওয়া যাবে। সেলেসাওদের সহকারী কোচ ক্লেবের জাভিয়ের জানিয়েছেন, নেইমারের সেরে ওঠার প্রক্রিয়াটা ভালো মতোই চলছে।

Manual3 Ad Code

গোড়ালির চোটে বৃহস্পতিবার অনুশীলনেও ছিলেন না নেইমার। তবে চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার পথে থাকা ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো ও দানিলো অনুশীলনে ফিরেছেন। বলা যাচ্ছে, এই দুজন নিশ্চিত করে নকআউটে খেলতে পারছেন। চোটগ্রস্তদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে জাভিয়ের বলেছেন, ‘ওরা এখন বিবর্তের পথে। তবে আমাদের মনোযোগ এখন ক্যামেরুন ম্যাচে। এর পরই ওদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।’

Manual8 Ad Code

অভিজ্ঞদের ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে ব্রাজিলের মেডিক্যাল টিম। তাদের সর্বশেষ অবস্থা হয়তো জানা যাবে শনিবার। ব্রাজিলের সহকারী কোচ জানিয়েছেন, ‘ওদের জন্য নিখুঁত পরিকল্পনা সাজিয়ে মেডিক্যাল স্টাফরা কাজ করে যাচ্ছে। যাতে চোটগ্রস্ত খেলোয়াড়রা ফিরে আসতে পারে। ওদের অবস্থা শনিবার মূল্যায়ন করা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code