মানুষ তাকে নিঃশর্ত ভালোবাসে: বাঁধন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বাঁধন বলেন, ‘আমার জীবনে অনেক মানুষ আমাকে অনুপ্রাণিত করেছেন। তাদের সবকিছুর সঙ্গে একমত না হলেও তাদের যাত্রার কিছু অংশ বা তাদের সাহস আমাকে নাড়া দেয়। তেমনই একজন মানুষ শাকিব খান।’
তিনি আরও বলেন, ‘আমি শ্রদ্ধা করি, তিনি কীভাবে নিজেকে তৈরি করেছেন। এতটা জনপ্রিয়তার শিখরে পৌঁছানো সহজ কিছু নয়; এর পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, আর শিল্পের প্রতি গভীর ভালোবাসা লুকিয়ে থাকে। তার এই পথচলাই তাকে আজকের শাকিব খান করে তুলেছে—এবং সে জন্যই আমার পক্ষ থেকে রয়েছে আন্তরিক শ্রদ্ধা।’
২২ জুন, রবিবার ‘তাণ্ডব’র বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রদর্শনী শেষে এদিন মধ্য রাতে ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে এসব লেখেন তিনি। একই পোস্টে তিনি শাকিবকে নিয়ে আরো লিখেন, ‘মানুষ তাকে নিঃশর্ত ভালোবাসে, আর এটা এক অসাধারণ শক্তি। আমি বিশ্বাস করি, খ্যাতি ও সাফল্যের সঙ্গে আসে বড় দায়িত্ব। আশা করি, তিনিও সেই সত্য ধারণ করে এগিয়ে যাবেন। আমি তার প্রতিটি কাজের জন্য শুভকামনা জানাই।’ ডেস্ক বিজে

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • 'মানুষ তাকে নিঃশর্ত ভালোবাসে
  • আর এটা এক অসাধারণ শক্তি।
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code