

মো:জাকির হোসেন , হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে গত রোববার পালিয়ে আসা সৌদি ফেরত প্রবাসী কামাল হোসেন(৪০) কে পুলিশ খুঁজছে। রোগি পালিয়ে আসায় করোনা ভাইরাসের সন্দেহে ওই মেডিকেল কলেজের তিন চিকিৎসক ও চার স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানা যায়; কামাল হোসেন (৪০) নামের এরোগী সর্দি,কাশি,জ¦র ও শ^াসকষ্ট নিয়ে রোববার সকাল ১১টার দিকে সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালের বহি:বিভাগ থেকে টিকেট কেটে চিকিৎসা নিতে গেলে ডা: হাফিজুর রহমান মাসুদ আলট্রাসনোগ্রাম ও এক্্র-রে করে পরীক্ষায় তার লিভারটি বড় পাওয়া যায় এবং ডান দিকে লাঙ্কে পানি রয়েছে বলে জানতে পেরে;প্রতিবেদন লিখার সময় চিকিৎসক তাঁকে করোনার লক্ষণ নিয়ে প্রশ্ন করে আর কী কী উপসর্গ রয়েছে তা জানার চেষ্টা করলে ;এক পর্যায়ে রোগী দৌড়ে হাসপাতাল থেকে পালিয়ে আসে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধম্যে ছড়িয়ে পড়ায় পুরো জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা:সৈয়দ মঞ্জুরুল হক বলেন, ওই রোগী মাস খানেক আগে সৌদি আরব থেকে ফিরেছেন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত না। চিকিৎসকের কাছে তার বাড়ি হোসেনপুরের বলে জানান। যে জন্য খুঁজে বের করার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকর্তা চিকিৎসক নাছিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডা: নাছিরুজ্জান জানায়; আমরা হোসেনপুরের কামাল হোসেন নামের যারা আছেন তাঁদের সবার বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি তাঁদের কাহারো এমন লক্ষণ নাই।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান জানায়, আমি ও পুলিশের মাধ্যমে অনেক খুঁজাখুঁজি করেও কামাল হোসেন নামের এ রকম রোগের লক্ষণ নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া লোকের সন্ধান পাচ্ছিনা। মুঠো ফোনে এ বিষয়ে এ প্রতিবেদককে বলেন; আপনাদের কারো সন্ধানে থাকলে তাঁকে সহযোগিতার আহব্বান জানান।