কাপাসিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual6 Ad Code
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া( গাজীপুর) :
আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্মকর্তা কার্যালয়ে আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচলা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মারজিয়া সরকার,উপজেলা পরিসংখ্যান অফিসার আরিফা খাতুন,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শিমূল চাকমা,উপজেলা মহিলা বিষয়ক অফিসের হিসাব কামক্যাশ সুপারভাইজার সিরাজ উদ্দিন প্রমুখ।