

গোয়ালন্দ (রাজবাড়ী) :
দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম।
পরিদর্শনকালে তারা যৌনকর্মীদের সাথে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। এছাড়া যৌনপল্লী কেন্দ্রীক বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, যৌনকর্মীদের উপর সব ধরনের নির্যাতন বন্ধ ও জোরপূর্বক পতিতাবৃত্তি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহনের উদ্যোগ নেন। এর আগে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সেনেটারী ন্যাপকিন ও শীত বস্ত্র বিতরন করেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নূরে সফুরা ফেরদৌস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আলিমুর রেজা, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।