গোয়ালন্দে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
দুইদিন পর রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, ৭৩ পাউন্ডের কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবির হোসেন রিদয়ের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খান, সহসভাপতি গোলজার হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, সাবেক সহ সভাপতি আল মাহমুদ মিশা সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ইউনিটের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code