কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
 কাপাসিয়া (গাজীপুর) :
করোন সুরক্ষার জন্য গাজীপুর কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও স্টাফদের মাঝে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট( পিপিই) কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান প্রতিনিধি মাধ্যমে পিপিই প্রদান করেন। ২২ এপ্রিল বুধবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসের এ পিপিই প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শাওন,জরুরি বিভাগে ইনচার্জ ও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশরাফুল আলম খান,পরিসংখ্যানবিদ বায়জিদ মোল্লা,সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রানা, সাংবাদিক নুরুল আমীন সিকদার প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code