লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual5 Ad Code

চার মাস পর আগামী সোমবার ৪ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Manual4 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বেগম জিয়া রোববার লন্ডন থেকে সরাসরি বিমানের সিলেট ফ্লাইটে উঠবেন। বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন। কিছু সময় সেখানে অবস্থান করার পর বেগম খালেদা জিয়া একই ফ্লাইটে ঢাকায় ফিরবেন। বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন। বিমানবন্দরের ৮ নম্বর গেইট দিয়ে বেরিয়ে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন।

বিএনপি’র চেয়ারপার্সন ও তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট বিএনপি। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীয়ের সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবে। এই সময় প্রায় ঘণ্টাখানেক খালেদা জিয়া সিলেট বিমানবন্দরে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে সিলেটে অবস্থানরত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করবেন।

বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা আসার বিষয়ে সিলেট বিএনপি’র প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সিলেটের কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন বাংলাদেশ বার্তা সংস্থা বাসস’কে বলেছেন, ‘ম্যাডাম লন্ডন থেকে সিলেট আসছেন এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। এই নিয়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। দেশনেত্রীকে স্বাগত জানাতে সোমবার ভোরবেলা সবাই এয়ারপোর্টে দিকে ছুটবেন।’

Manual2 Ad Code

দলীয় চেয়ারপার্সন নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন কি-না এমন প্রশ্নের জবাবে ডা. সাখাওয়াত হাসান জীবন আরো বলেছেন, ‘খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও এখানে কোনো সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না। আমরা কাছে যেটুকু তথ্য রয়েছে তাতে বলতে পারি তিনি বিমান থেকে নামবেন না। স্থানীয় শীর্ষ নেতারা দু’-একজন তার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করে আসাবেন।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

Manual5 Ad Code

২০১৮ সালে খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাঁকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধ যুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া।

বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • লন্ডন সিলেট ঢাকা
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code