ঢাকায় হবে প্রবাসী হাসপাতাল মালিকানা ও পরিচালায় প্রবাসীরা-আসিফ নজরুল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ঢাকা ডেস্ক

Manual6 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ঢাকার ভাটারায় শিগগিরই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। হাসপাতালটি বিদেশ ফেরত প্রবাসীদের দ্বারা পরিচালিত হবে। শেয়ার ক্রয়ের মাধ্যমে হাসপাতালটির মালিকানাও লাভ করবেন প্রবাসীরা।

Manual6 Ad Code

বুধবার ( ১৬ এপ্রিল) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা এবং প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান এবং বিমা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান উপ‌দেষ্টা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তি‌নি বলেন, প্রবাসীদের কল্যাণ, অধিকার এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। যেসব প্রবাসী ভাইয়েরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে গ্রেপ্তার হয়েছিলেন, তাদের কারামুক্ত করতে প্রধান উপদেষ্টার একান্ত প্রচেষ্টা আপনারা দেখেছেন। শুধু তাই নয়, দেশে আসার পর তাদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদানও দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • প্রবাসী হাসপাতাল মালিকানা
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code