গজারিয়ায় করোনা দূর্যোগকালে মানবিক সহায়তা কমিটি বিষয়ক সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

গজারিয়া প্রতিনিধিঃ

Manual2 Ad Code

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ব ব্যাপী করোনাভাইরাস আক্রমন ও প্রতিরোধ দূর্যোগকালে মানবিক সহায়তা কমিটি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা মিলনায়তনে রোমে উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আমিরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি। ইউপি চেয়ারম্যানদের মাঝে বক্তব্য রাখেন মনসুর আহমেদ জিন্না, মোঃ মিজানুর রহমান প্রধান, মোঃ শহীদুজ্জামান, আবুল খায়ের খোকন খান ও উপজেলার বিভিন্ন দপ্তরেরে কর্মকর্তা বৃন্দসহ অনেকেই।

অপর দিকে বিকালে বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধানের সভাপতিত্বে করোনা ভাইরাস দূর্যোগে ওয়ার্ড ভিত্তিক মানবিক সহায়তা কমিটি গঠন করা হয়েছে। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানবিক সহায়তা কমিটির আহবায়ক মোঃ জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজ , দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার সম্পাদক ও গজারিয়া প্রেস ক্লাব সভাপতি আরফিন আহমেদ। আরও বক্তব্য রাখেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ,ইউপি সদস্য বৃন্দ এবং ইউনিয়ন আওয়ামীলীগ শীর্ষ নেতৃবৃন্দ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code