মার্কিনিদের ‘এখনই’ মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইরান-ইসরাইল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের একটি বড় অংশ থেকে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই জরুরি সতর্কতা জারি করে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

Manual3 Ad Code

পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের এখনই চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’ তিনি মোট ১৪টি দেশের তালিকা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র বর্তমানে বাণিজ্যিক ফ্লাইটে নাগরিকদের ফিরে আসার পরামর্শ দিচ্ছে। তবে যুদ্ধের কারণে ওই অঞ্চলের আকাশপথে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত মার্কিন সরকার নিজস্ব কোনো উদ্ধার অভিযান বা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেনি।

Manual2 Ad Code

শনিবার ইরান ও ইসরাইলের মধ্যে হামলা-পাল্টা হামলার পর এই অস্থিরতা শুরু হয়। এই সতর্কবার্তার আওতায় রয়েছে মিশরের মতো জনবহুল দেশও। এছাড়া স্থিতিশীল ও নিরাপদ হিসেবে পরিচিত পারস্য উপসাগরীয় রাজতন্ত্র শাসিত দেশগুলোকেও তালিকায় রাখা হয়েছে। এসব দেশে মার্কিন ঘাঁটি থাকায় ইরান ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। পররাষ্ট্র দপ্তরের তালিকায় ইসরাইল, ফিলিস্তিন ভূখণ্ড, ইরাক, জর্ডান, লেবানন ও সিরিয়ার নামও রয়েছে। যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে থাকা এসব দেশ থেকেও মার্কিন নাগরিকদের দ্রুত সরে যেতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code