মার্কিনিদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপি হতাশাগ্রস্ত: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: মার্কিনিদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপির এখন হতাশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেতারা সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাম্বাসি ও হাইকমিশনে নালিশ করতে যায়। বিএনপিকে মানুষ নালিশ পার্টি বলে। আমরা চাপে নেই। আওয়ামী লীগ সরকার নয়, বিএনপিই চাপে আছে। আমরা সংবিধান অনুযায়ী চলছি।

Manual1 Ad Code

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের বইয়ের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সংঘাতের দিকে যেতে চায়- এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সংঘাত চায় না, শান্তি চায়। বিএনপি সংঘাত চায়। আমরা কোনও সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই। রাজনীতিতে ও নির্বাচনে প্রতিযোগিতা চাই।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code