টিকটক নিষিদ্ধ করলো নিউইয়র্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিরাপত্তার কারণে সরকারি ডিভাইসে শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ, টিকটক নিষিদ্ধ করলো নিউইয়র্ক কর্তৃপক্ষ। আগামী ৩০ দিনের মধ্যে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষের মালিকানাধীন ডিভাইস এবং নেটওয়ার্ক থেকে এই অ্যাপটি অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। খবর দ্য ভার্জের।

Manual4 Ad Code

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি কর্মীরা সরকারি মালিকানাধীন ডিভাইস ও নেটওয়ার্কগুলোয় টিকটক ব্যবহার করতে পারবেন না। এর আগেও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। প্রতিটি ক্ষেত্রেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

চীনা টেক জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির ওপর চীনা সরকারের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্কতা জানিয়ে আসছে মার্কিন আইন প্রণেতারা। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রজুড়ে টিকটক নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code