মেসি-ফাতির গোলে বার্সার জয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

করোনা ভাইরাসের তোপে অনেককিছু বদলে গেলেও একটু বদলাননি লিওনেল মেসি। দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন। বার্সেলোনাও পেয়েছে টানা দ্বিতীয় জয়।

 

Manual1 Ad Code

মঙ্গলবার রাতে ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা। বার্সার পক্ষে প্রথম গোলটি আদায় করেন তরুণ তারকা ফুটবলার আনসু ফাতি।

Manual7 Ad Code

 

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি।

Manual3 Ad Code

এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

 

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code