

বাংলা কাগজ ডেস্ক ঃ বাংলা কাগজের ম্যানচেষ্টার প্রতিনিধি মাহী মাসুমকে নর্থওয়েষ্ট প্রতিনিধি হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলা কাগজে‘র অন্যতম ডাইরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুন ও ম্যানচেষ্টার ব্যুরো প্রধান গাউছুল ঈমাম চৌধুরী সুজনের পরামর্শক্রমে মাহী মাসুমকে নর্থওয়েষ্ট প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বাংলা কাগজ পরিবার থেকে আশা প্রকাশ করা হয় যে,মাহী মাসুম তাঁর উপড় অর্পিত এই দায়িত্ব সঠিকভাবে পালন করে বাংলা কাগজের পরিধিকে আরো সমৃদ্ধ করবেন। এখন থেকে নর্থ ইংল্যান্ডের সংবাদ ও বিজ্ঞাপনসহ বাংলা কাগজ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে মাহী মাসুমের সাথে যোগাযোগ করার জন্যও বাংলা কাগজের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য ইতিমধ্যে বাংলা কাগজের ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে মাহী মাসুম কমিউনিটির নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ট ও নিরপক্ষেভাবে সুনাম ও দক্ষতার সাথে সঠিক সংবাদ পরিবেশন করে তাঁর মেধার স্বাক্ষর রেখে নানাভাাবে প্রশংসিত হয়েছেন। তিনি বর্তমানে বাংলা কাগজের নর্থওয়েষ্ট প্রতিনিধি ছাড়াও চ্যানেল আই ইউরোপের নর্থওয়েষ্টের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাহী মাসুমের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার হলো ০৭৭৮০২৬২১৩০।